সৌরভের দ্রুত আরোগ্য কামনায় শিলিগুড়িতে মহা যজ্ঞ ভক্তদের - The News Lion

সৌরভের দ্রুত আরোগ্য কামনায় শিলিগুড়িতে মহা যজ্ঞ ভক্তদের




দি নিউজ লায়ন ;  সৌরভের  দ্রুত আরোগ্য কামনায় শিলিগুড়িতে মহা যজ্ঞ ভক্তদের। শনিবার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মন খারাপের মহল শিলিগুড়ির খেলপ্রেমীদের মধ্যে। সৌরভ গাঙ্গুলী বাংলার একটা গর্ব, সেই দাদা আজ হাসপাতালে চিকিৎসাধীন। তাই রবিবার ওনার দ্রুত সুস্থ্যতা কামনা করে পুজো পাঠ প্রার্থনার মগ্ন হয় শিলিগুড়ি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশন। 


সংগঠনের সভাপতি মনোজ ভার্মা জানান দাদার দ্রুত সুস্থ্যতা কামনা করে শিলিগুড়ি ক্রিকেট প্রেমীরা শহরের মহাকালপল্লী কালীমন্দির মহাযজ্ঞ করছে। প্রচুর উঠতি বয়সী দাদার ফ্যানেরা নিষ্ঠার সঙ্গে তাদের ক্রিকেট ঈশ্বরের মঙ্গল কামনায় পুজোপাঠ করে এদিন। সকলের একটাই প্রার্থনা তিনি দ্রুত সুস্থ্য হয়ে যেন ফের  স্বমহিমায় ফিরে আসেন সকলের সামনে।এদিন মন্দিরে যজ্ঞের পাশাপাশি মন্দির জুড়ে সৌরভ গাঙ্গুলির ছবি লাগানোর হয় ও  মহারাজের ছবি হাতে নিয়ে যজ্ঞ করেন তার ভক্তরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.